মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

রোগীদের খোঁজখবর নিলেন হুইপ, হাসপাতালের সেবা মান নিয়ে আলোচনা

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকেলে দিনাজপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।বিকেল ৪টার দিকে তিনি হাসপাতালে পৌঁছালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নুর আলমসহ কর্মকর্তা-কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান।পরিদর্শনের শুরুতে তিনি জরুরি বিভাগে গিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন। পরে তিনি নবনির্মিত বহির্বিভাগ, ডায়রিয়া ওয়ার্ড, মহিলা মেডিসিন ওয়ার্ড ও পুরুষ মেডিসিন ওয়ার্ড ঘুরে দেখেন।এ সময় হুইপ আখতারুজ্জামান মিয়া বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের সার্বিক সেবা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।তিনি চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে হাসপাতালের সমস্যা, সেবা কার্যক্রম ও উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।তবে পরিদর্শন শেষে সাংবাদিকরা হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।পরিদর্শন শেষে তিনি চিরিরবন্দরের উদ্দেশ্যে দিনাজপুর ত্যাগ করেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মো. ওয়াহেদুল হকসহ চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

রোগীদের খোঁজখবর নিলেন হুইপ, হাসপাতালের সেবা মান নিয়ে আলোচনা