জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হারুন আল-রশিদের জানাজা সম্পন্ন
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ–এর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতা, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।জানাজা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান। শুরুতে মরহুমের জীবনী পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব।অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপসহ বিভিন্ন রাজনৈতিক ও সংসদীয় প্রতিনিধি।বক্তারা বলেন, হারুন আল রশিদ ছিলেন একজন অভিজ্ঞ ও সজ্জন পার্লামেন্টারিয়ান। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং গণতন্ত্র ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।জানাজার শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংসদীয় প্রতিনিধিরা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।উল্লেখ্য, ১৮ জুন ২০২৬ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।