শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২

দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭২ জন হামে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৫১ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ জন।এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৪ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ৯৬ জন।

হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২