ঢাকা-৭ এর বড়গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, তুলার কারখানা ছাই
ঢাকা-৭ আসনের ৫৬ নম্বর ওয়ার্ডের বড়গ্রাম চেয়ারম্যান বাড়ির মোড়ে অবস্থিত একটি তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরো কারখানাটি ভস্মীভূত হয়ে যায় এবং এক প্রবীণ নারী মারাত্মকভাবে দগ্ধ হন।মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাইয়ের নির্দেশনায় দলীয় নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দগ্ধ প্রবীণ নারীর জরুরি চিকিৎসা ও খাবারের জন্য মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এস এম সায়েম, ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম রসুল শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।