বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

হাটখোলা বাজারে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার হাটখোলা বাজার এলাকায় মাদক সেবনের দায়ে মোঃ নাসিম (১৯) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্ত নাসিম পৌর শহরের হাটখোলা এলাকার বাসিন্দা এবং মোঃ গোলাম ফারুকের ছেলে।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে হাটখোলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মাদক সেবনের অভিযোগে তাকে আটক করা হয়।পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর অবস্থান বজায় থাকবে।

হাটখোলা বাজারে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড