বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মাধবপুর-চুনারুঘাটের এএসপি বদলি, নতুন পদায়ন হাইওয়ে পুলিশে

হবিগঞ্জের মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম সানিউল হককে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে এএসপি সানিউল হককে মাধবপুর সার্কেল থেকে হাইওয়ে পুলিশে পদায়নের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।এদিকে বদলির খবর ছড়িয়ে পড়ার পর মাধবপুর ও চুনারুঘাট থানায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বদলির খবরে তাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।তবে এএসপি এ কে এম সানিউল হকের দায়িত্ব পালন কিংবা বদলির বিষয়ে প্রজ্ঞাপনে কোনো অভিযোগ বা নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।পুলিশ হেডকোয়ার্টার্সের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন কর্মস্থলে যোগদানের পর মাধবপুর-চুনারুঘাট সার্কেলে তার দায়িত্বের অবসান হবে।

মাধবপুর-চুনারুঘাটের এএসপি বদলি, নতুন পদায়ন হাইওয়ে পুলিশে