রোববার, ১৭ মে ২০২৬
চেকপোস্ট

শায়েস্তাগঞ্জ সড়কে নৃশংস ডাকাতি মামলায় র‌্যাব-৯ ও ১১ এর বড় সাফল্য

র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের পোশাক পরে সংঘটিত ডাকাতি মামলায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।র‌্যাবের ভাষ্যমতে, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমনসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।মামলার বিবরণে জানা যায়, হবিগঞ্জের গরু ব্যবসায়ী তারেক আহমদ, ছোরাব আলী ও হিরন মিয়া নরসিংদীর বেলাবো থেকে গরু কিনে ফেরার পথে শায়েস্তাগঞ্জ এলাকায় পুলিশের পোশাকধারী দুর্বৃত্তদের দ্বারা আটক হন। পরে তাদের পিকআপ থামিয়ে জোরপূর্বক অপহরণ করা হয় এবং চোখ ও হাত-পা বেঁধে ৩ লাখ ১৩ হাজার ১৫০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় তাদের ফেলে দেওয়া হয়। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযান পরিচালনা করে ১৬ মে ২০২৬ তারিখে নরসিংদীর শিবপুর এলাকা থেকে মোঃ মনির হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শায়েস্তাগঞ্জ সড়কে নৃশংস ডাকাতি মামলায় র‌্যাব-৯ ও ১১ এর বড় সাফল্য