২৪ ঘণ্টায় হামে ৭ শিশুর মৃত্যু, নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে দেশে
গত ২৪ ঘণ্টায় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা সারাদেশে হাম ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন উপসর্গজনিত এবং ১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল।বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ৩৬৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৩৬৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৭০ জন শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং আক্রান্ত এলাকাগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।