সানস্ক্রিন ব্যবহার করেও ত্বক পুড়ছে? জানুন ভয়ংকর ভুলগুলো
সানস্ক্রিন এখন প্রায় সবার দৈনন্দিন ত্বক পরিচর্যার গুরুত্বপূর্ণ অংশ। তবে নিয়মিত ব্যবহার করেও অনেকেই ত্বক পুড়ে যাওয়া, ট্যানিং ও পিগমেন্টেশনের সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, এর মূল কারণ সানস্ক্রিন ব্যবহারের সঠিক নিয়ম না মানা।ত্বক বিশেষজ্ঞরা বলছেন, শুধু সানস্ক্রিন ব্যবহার করাই যথেষ্ট নয়, বরং কতটা, কখন এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে সেটাই আসল বিষয়। ভুল পদ্ধতিতে ব্যবহার করলে উচ্চ এসপিএফ সানস্ক্রিনও কার্যকর সুরক্ষা দিতে পারে না।কতটা সানস্ক্রিন ব্যবহার জরুরিবিশেষজ্ঞদের মতে, মুখ ও গলার জন্য অন্তত দুই আঙুল পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করা উচিত। পুরো শরীরের জন্য প্রয়োজন প্রায় ৩০–৩৫ মিলিলিটার, যা একটি ছোট শট গ্লাসের সমান। কান, ঘাড়, হাত-পায়ের ওপরের অংশসহ অনেক জায়গা বাদ পড়ে যায়, যা বড় ধরনের ত্বকের ক্ষতির কারণ হতে পারে।ডা. রেহনা আহমেদের মতে, বাইরে যাওয়ার ১৫–৩০ মিনিট আগে সানস্ক্রিন লাগানো উচিত এবং প্রতি দুই ঘণ্টা পরপর পুনরায় ব্যবহার করতে হবে।SPF 30 নাকি SPF 50 কোনটি ভালো?বিশেষজ্ঞদের মতে, SPF 30 প্রায় ৯৭% এবং SPF 50 প্রায় ৯৮% UVB রশ্মি প্রতিরোধ করতে পারে। তবে কোন SPF ব্যবহার করছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সঠিক পরিমাণে ও নিয়মিত ব্যবহার করা।সাধারণ ভুল যা ত্বক পুড়িয়ে দিচ্ছে প্রয়োজনের তুলনায় কম সানস্ক্রিন ব্যবহার একবার লাগিয়ে সারাদিন সুরক্ষা আশা করাঘাম বা পানির পর পুনরায় ব্যবহার না করামেকআপের SPF-কে সানস্ক্রিন মনে করাশুধু ভ্রমণে সানস্ক্রিন ব্যবহার করাগাঢ় ত্বকের জন্য সানস্ক্রিন অপ্রয়োজনীয় ভাবাকোন জায়গাগুলো সবচেয়ে বেশি উপেক্ষিতকান, ঠোঁট, ঘাড়ের পেছন, চোখের পাতা, হাত-পা, চোয়ালের পাশ এবং মাথার ত্বক এই অংশগুলোতে অনেকেই সানস্ক্রিন লাগাতে ভুলে যান। এতে অকাল বার্ধক্য, পিগমেন্টেশন ও সানস্পটের ঝুঁকি বাড়ে।মেঘলা দিনেও কি সানস্ক্রিন দরকার?বিশেষজ্ঞদের মতে, অবশ্যই দরকার। কারণ মেঘ ভেদ করে UV রশ্মি ত্বকে পৌঁছাতে পারে এবং জানালার কাচ দিয়েও UVA রশ্মি প্রবেশ করে ত্বকের ক্ষতি করতে পারে।তাই শুধু সানস্ক্রিন নয়, ছায়ায় থাকা, সানগ্লাস ব্যবহার, টুপি ও ঢিলেঢালা পোশাক পরাও ত্বক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।