রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

গরমে ত্বকের যত্নে ৫ বড় ভুল! আপনি করছেন না তো?

গ্রীষ্ম এলেই ত্বকে দেখা দেয় নানা সমস্যা, ব্রণ, রোদে পোড়া দাগ, অতিরিক্ত তেলাভাব ও অস্বস্তি। তবে বিশেষজ্ঞদের মতে, এসব সমস্যার বড় কারণ শুধু গরম নয়, বরং ভুল স্কিন কেয়ার অভ্যাস।গুরগাঁওয়ের সেন্টার ফর অ্যাস্থেটিক্স-এর প্রতিষ্ঠাতা ডা. ঋতেশ আনন্দ বলেন, গরমকালে ত্বকের আচরণ বদলে যায়, ঘাম ও তেল নিঃসরণ বাড়ে। কিন্তু অনেকেই রুটিন পরিবর্তন না করায় সমস্যাগুলো বেড়ে যায়। নিচে গ্রীষ্মে ত্বকের যত্নে ৫টি সাধারণ ভুল তুলে ধরা হলো-১. শীতের ভারী ক্রিম ব্যবহার করা শীতের মতো ভারী ময়েশ্চারাইজার গরমে ব্যবহার করলে লোমকূপ বন্ধ হয়ে ব্রণ দেখা দিতে পারে। তাই হালকা বা জেল-ভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো।২. সানস্ক্রিন একবারই ব্যবহার করা অনেকে সকালে একবার সানস্ক্রিন ব্যবহার করেই নিশ্চিন্ত থাকেন। কিন্তু ঘাম ও সময়ের কারণে এর কার্যকারিতা কমে যায়। বাইরে থাকলে কয়েক ঘণ্টা পরপর পুনরায় লাগানো জরুরি।৩. বারবার মুখ ধোয়া ত্বক আঠালো লাগলে অনেকেই বারবার মুখ ধুয়ে ফেলেন। এতে ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর নষ্ট হয়ে উল্টো বেশি তেল উৎপন্ন হয়। দিনে ২–৩ বার মুখ ধোয়াই যথেষ্ট।৪. ময়েশ্চারাইজার বাদ দেওয়া ত্বক তৈলাক্ত মনে হলেও ময়েশ্চারাইজার ব্যবহার বন্ধ করা ঠিক নয়। রোদে ত্বক পানিশূন্য হয়ে যেতে পারে, তাই হালকা ময়েশ্চারাইজার ব্যবহার প্রয়োজন।৫. অতিরিক্ত বা কম এক্সফোলিয়েশন স্ক্রাব একেবারেই না করা বা বেশি করা—দুটোই ক্ষতিকর। গরমে হালকা এক্সফোলিয়েশন সীমিত পরিমাণে করা উচিত, যাতে ত্বকে জ্বালা না হয়।ত্বকের যত্ন শুধু প্রসাধনী নয়—পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা এবং সানগ্লাস বা টুপি ব্যবহারও সমান গুরুত্বপূর্ণ। গ্রীষ্মে স্কিন কেয়ার হওয়া উচিত হালকা, নিয়মিত এবং ভারসাম্যপূর্ণ।

গরমে ত্বকের যত্নে ৫ বড় ভুল! আপনি করছেন না তো?