বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

নাসিরনগরের পীর সৈয়দ জিয়াউল কামাল আহলে সুন্নাতের প্রেসিডিয়াম সদস্য

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীর মাওলানা হাফেজ সৈয়দ জিয়াউল কামাল (জাকারিয়া) আহলে সুন্নাত ওয়াল জামা‘আত (ব্রাহ্মণবাড়িয়া)-এর ২০২৫–২০২৮ মেয়াদের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন।তার এ নতুন দায়িত্ব গ্রহণের খবরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।এ উপলক্ষে বাংলাদেশ ইসলামী যুবসেনার নেতা মোঃ রাকিব মিয়া ফেসবুকে এক শুভেচ্ছা বার্তায় বলেন, “আলহামদুলিল্লাহ! আহলে সুন্নাত ওয়াল জামা‘আত (বি.বাড়িয়া)-এর ২০২৫–২০২৮ সেশনের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় জনাব মাওলানা হাফেজ সৈয়দ জিয়াউল কামাল (জাকারিয়া) সাহেবকে প্রাণঢালা অভিনন্দন ও মুবারকবাদ। আপনার এই পথচলা দ্বীন ও মিল্লাতের খেদমতে আরও সাফল্যমণ্ডিত হোক এই দোয়া করি।স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে সৈয়দ জিয়াউল কামাল ইসলামের সুমহান আদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আকিদা এবং দ্বীনি খেদমতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহ তাআলার কাছে তার সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেছেন, যাতে তিনি দ্বীন ও মিল্লাতের কল্যাণে আরও বেশি অবদান রাখতে পারেন।

নাসিরনগরের পীর সৈয়দ জিয়াউল কামাল আহলে সুন্নাতের প্রেসিডিয়াম সদস্য