রামপালে ওয়ার্ল্ড ভিশনের ২১৫ পানির ট্যাংকি বিতরণ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
বাগেরহাটের রামপাল উপজেলায় উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট নিরসনে ২১৫টি পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় ডাকরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপির সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের অন্যতম বড় সমস্যা সুপেয় পানির সংকট। তীব্র লবণাক্ততার কারণে এ সংকট দীর্ঘদিনের। সরকার নিরাপদ পানি, স্বাস্থ্য, স্যানিটেশন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে। সব সমস্যার সমাধান একসঙ্গে সম্ভব না হলেও জনগণের পাশে থেকে ধারাবাহিকভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে বিএনপি নেতা তরফদার এনামুল হক প্রিন্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষ রোপণ করেন এবং ২১৫টি পানির ট্যাংকি বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।