শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামগঞ্জের সময়-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরে নূর আলী, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদ, সদর থানার ওসি রতন শেখ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক লিলু মিয়া।প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, স্থানীয় পর্যায়ে নিয়মিত একটি দৈনিক পত্রিকা প্রকাশ ও তা টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক সুনামগঞ্জের সময় এক দশক পূর্ণ করেছে। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।তিনি বলেন, সংবাদপত্রের মাধ্যমে স্থানীয় বিভিন্ন মৌলিক সমস্যা সম্পর্কে জানা যায়। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে এসব সমস্যার সমাধানের পথ তুলে ধরতে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের চারজন জুলাই যোদ্ধাসহ জেলার চার বিশিষ্ট ব্যক্তির হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন