শনিবার, ১৩ জুন ২০২৬
চেকপোস্ট

৬ দফা দাবি না মানলে আগামীকাল একাডেমিক কমপ্লিট শাটডাউন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ-এর শিক্ষার্থীরা চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন এবং স্বাস্থ্য খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে ৬ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।সোমবার সকাল ১১টায় মেডিকেল কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন এবং দাবি আদায়ে ঐক্যবদ্ধ অবস্থানের ঘোষণা দেন।কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ ও তোফায়েল আহমদ, দ্বিতীয় ব্যাচের মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র ও ফারজানা আহমেদ মিম, চতুর্থ ব্যাচের তানভীর হোসেন এবং ষষ্ঠ ব্যাচের শীর্ষেন্দু বিশ্বাসসহ আরও অনেকে।শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি, অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১ হাজার টাকা নির্ধারণ।বক্তারা বলেন, চিকিৎসা শিক্ষার্থী ও চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। অবিলম্বে এসব দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন, দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামীকাল থেকে কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ১১টার পর ‘একাডেমিক কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন।

৬ দফা দাবি না মানলে আগামীকাল একাডেমিক কমপ্লিট শাটডাউন