সুনামগঞ্জে বিজিবির ওপর হামলা মামলা: ৭ চোরাকারবারি জেল হাজতে
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৭ আসামিকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।সোমবার (১৫ জুন) আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আসামিরা হলেন আওয়াল হোসেন (১৯), মো. খাইরুল (২২), মো. আবুল কাশেম (৫২), মো. সাইফুল ইসলাম (২৮), মো. নুরু (৪০), মো. মোক্তার হোসেন (৪০) এবং মো. বাছির উদ্দিন (২৫)। তারা বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপি সীমান্ত এলাকার শিলডোয়া গ্রামের বাসিন্দা।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে টহল চালানো হয়। এ সময় চোরাকারবারিদের একটি দল দেশীয় অস্ত্রসহ বিজিবি সদস্যদের ওপর হামলা চালায় এবং সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ফাঁকা গুলি ছোড়ে। এতে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় চিনি ও কাতান শাড়ি জব্দ করা হয়, যার মোট মূল্য প্রায় ১ লাখ ২১ হাজার ৬৭০ টাকা।
ঘটনার পর বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয় এবং তদন্ত শেষে ৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।