শনিবার, ২০ জুন ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ করেছে।গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলাম-এর নেতৃত্বে সোনামসজিদ বিওপি থেকে একটি টহল দল অভিযান পরিচালনা করে।টহল দল সীমান্ত পিলার ১৮৫/১২-এস হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকায় জনৈক সেতরুল হাজ্বীর পরিত্যক্ত পুকুরে তল্লাশি চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় রাখা ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।আটককৃত এসব যন্ত্রাংশ প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি। তিনি বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ