সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি, নাসীরুদ্দীন পাটওয়ারী
লালমনিরহাটের হাতীবান্ধা উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বর্তমান সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৯ মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।তিনি অভিযোগ করেন, সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। নিহত খাদিমুলের পরিবারকে উদ্ধৃত করে তিনি দাবি করেন, মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন খাদিমুল। এ সময় বিজিবির প্রেস রিলিজ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে বর্বর ও খুনি বাহিনী উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, সীমান্ত এলাকায় পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে। একই সঙ্গে তিনি বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানান এবং সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারির আহ্বান জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে নিয়েও কঠোর মন্তব্য করেন তিনি। পাশাপাশি সীমান্তে নিহত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ ও ভবিষ্যতে বাড়ি নির্মাণের প্রতিশ্রুতিও দেন।