শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জ সীমান্তে ইয়াবা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি আটক

ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনস্থ বিরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মো. সাগর (২০) নামের ওই ব্যক্তিকে আটক করে।আটক সাগর তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের মো. রহম আলীর ছেলে।বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার-১১৯৩/৪-এস এর কাছাকাছি এলাকা দিয়ে ভারত থেকে মোটরসাইকেলযোগে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ইয়াবা, মোটরসাইকেল ও একটি হেলমেট জব্দ করা হয়।জব্দকৃত মাদক ও মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটক আসামিকে ইয়াবা ও মোটরসাইকেলসহ তাহিরপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সুনামগঞ্জ সীমান্তে ইয়াবা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি আটক