সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, ৪০ বছর বয়সেও আবেদন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। অ্যাসোসিয়েট ম্যানেজার বা ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১৩ জুন থেকে। আবেদন শেষ হবে ২০ জুন।প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি।চাকরির ধরন: বেসরকারি।পদসংখ্যা: ১টি।লোকবল: নির্ধারিত নয়।পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার বা ম্যানেজার।আবেদনের যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ব্যাংক ও বহুজাতিক কোম্পানি সম্পর্কে দক্ষতা থাকতে হবে। পাঁচ থেকে নয় বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।