মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

সিলেটে পুলিশের সামনেই আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

সিলেট নগরীতে পুলিশের উপস্থিতির মধ্যেই ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ জুন) সকালে নগরের নবাব রোড এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৭টা ২০ মিনিটের দিকে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নবাব রোড এলাকায় আকস্মিক মিছিল বের করেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং সড়ক প্রদক্ষিণ করেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলের সময় সড়কের বিপরীত পাশে পুলিশের একটি গাড়ি অবস্থান করছিল। মিছিলকারীরা ওই গাড়ির পাশ দিয়েই অগ্রসর হন।ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম বলেন, মিছিলের তথ্য পাওয়ার পরপরই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

সিলেটে পুলিশের সামনেই আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল