বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

সিরাজগঞ্জে স্কুলছাত্রী আতিয়া নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা এলাকা থেকে মোছা: আতিয়া খাতুন (১২) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সে নিখোঁজ হয়।পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওইদিনও আতিয়া স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।এ ঘটনায় আতিয়ার বাবা মো: আতিকুর রহমান তালুকদার সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।নিখোঁজ ছাত্রীর পরিচয়: নাম: মোছা: আতিয়া খাতুন (১২) পিতা: মো: আতিকুর রহমান তালুকদার ঠিকানা: গ্রাম: টুকরা ছোনগাছা, পোস্ট অফিস: শাহানগাছা, থানা ও জেলা: সিরাজগঞ্জ।মেয়েটির সন্ধান পেলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তার পরিবার। যোগাযোগ: 01601272885ঠিকানা: গ্রাম টুকরা ছোনগাছা, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে স্কুলছাত্রী আতিয়া নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার