রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

সিআরপি প্রতিনিধিদের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৪ মে) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, সাক্ষাতে সিআরপির চলমান পুনর্বাসন কার্যক্রম, চিকিৎসা সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় সিআরপির পক্ষ থেকে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও সেবার অগ্রগতি তুলে ধরা হয়। সাক্ষাতে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. ভ্যালেরি এ. টেইলর, নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান, ট্রাস্টি মুশতাক আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিআরপি প্রতিনিধিদের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ