টালিউড নায়িকা সায়ন্তিকা হেরে গেলেন
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। বরাহনগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে লড়েও তিনি জয় ছিনিয়ে আনতে পারেননি।এই আসনে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী সজল ঘোষ প্রায় ১৬ হাজার ৯৫৬ ভোটের ব্যবধানে তাকে পরাজিত করেন।এর আগে উপনির্বাচনে একই প্রতিদ্বন্দ্বী সজল ঘোষকে হারিয়ে আলোচনায় এসেছিলেন সায়ন্তিকা। তবে এবার বিজেপির শক্তিশালী অবস্থানের কারণে ফলাফল উল্টে গেছে।প্রচারণায় তাকে সমর্থন দিতে মাঠে নামেন অভিনেতা ও সাংসদ দেব। কিন্তু শেষ পর্যন্ত তা কাজে আসেনি।
২০২১ সালের নির্বাচনে বাঁকুড়া থেকেও পরাজয়ের পর রাজনীতিতে সক্রিয় থাকা সায়ন্তিকার জন্য এটি আরেকটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।