শুক্রবার, ০৮ মে ২০২৬
চেকপোস্ট

হরমুজে উত্তেজনা, ইরানে মার্কিন বিমান হামলা

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তাদের নৌবাহিনীর ওপর ইরানের ‘উসকানিমূলক’ হামলার জবাবে তারা ইরানের সামরিক স্থাপনায় আত্মরক্ষামূলক পাল্টা হামলা চালিয়েছে।সংবাদমাধ্যম সি এন এন-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তিনটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ট্রুক্সটন, ইউএসএস রাফায়েল পেরাল্টা এবং ইউএসএস মেসন হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ইরানি বাহিনী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌকা দিয়ে হামলা চালায়। তবে এসব হামলা প্রতিহত করতে সক্ষম হয় মার্কিন বাহিনী।পরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, সামরিক কমান্ড সেন্টার এবং গোয়েন্দা নজরদারি স্থাপনায় পাল্টা হামলা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি, এতে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা যুদ্ধ চায় না, তবে নিজেদের সেনাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট  ট্রাম্প-এর অবস্থানও স্পষ্ট। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র এই হামলার নিন্দা জানিয়ে দাবি করেন, এতে বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান এই ঘটনাকে তাদের ভূখণ্ডে সরাসরি হামলা হিসেবে দেখছে।

হরমুজে উত্তেজনা, ইরানে মার্কিন বিমান হামলা