মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

গাজীপুরে সাংবাদিক সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন নেতৃত্বে ডা. এফ রহমান ও নাসির উদ্দিন

গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর নগরীর ইকবাল কুটিরে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. এফ রহমান (ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক দূর্নীতি সমাচার) এবং সাধারণ সম্পাদক হিসেবে নাসির উদ্দিন (স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলার নবকণ্ঠ)। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোক্তাদির হোসেন (দৈনিক প্রথম সূর্যদয়)।কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত চন্দ্র দাস ও মো. রাকিব হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক জয়, সহ দপ্তর সম্পাদক শামীম এবং ক্রীড়া সম্পাদক রাজু হাসান।এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরুজ্জামান, আক্তার হোসাইন, এমদাদুল হক, রবিউল ইসলাম, দোলন ও নাইম।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এম এ ফিরোজ, জানে এ আলম ও বায়োজিদ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। নবগঠিত কমিটির নেতারা গাজীপুরে পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষা, ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

গাজীপুরে সাংবাদিক সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন নেতৃত্বে ডা. এফ রহমান ও নাসির উদ্দিন