রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’ বিলুপ্ত ঘোষণা, দেড় মাসেই ভেঙে গেল কমিটি

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা-এ নবগঠিত ‘সম্মিলিত সাংবাদিক জোট’ ও এর কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ মার্চ ২০২৬ তারিখে মাহমুদ খানকে সভাপতি করে যে কমিটি গঠন করা হয়েছিল, নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হওয়ায় তা বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।২৫ এপ্রিল সকালে সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ‘সম্মিলিত সাংবাদিক জোট’ বিলুপ্ত ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ২৫ এপ্রিল ২০২৬-এর পর থেকে এই সংগঠনের নামে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা বা সাংগঠনিক পরিচয় ব্যবহার সম্পূর্ণ অবৈধ হিসেবে গণ্য হবে।একই সঙ্গে জানানো হয়, সংগঠনের নামে কেউ যদি কোনো বেআইনি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে তার দায়ভার মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বহন করবে না। উল্লেখ্য, মাত্র দেড় মাস আগে ৩ মার্চ ২০২৬ তারিখে সংগঠনটির কমিটি গঠন করা হয়েছিল।

মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’ বিলুপ্ত ঘোষণা, দেড় মাসেই ভেঙে গেল কমিটি