বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ প্রেসক্লাবে তীব্র দাবি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১৪,৩৮৪ জন শিক্ষকের দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে আজ বুধবার (১০ জুন ২০২৬) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা বলেন, নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী দীর্ঘদিন ধরে অপেক্ষার পরও তাদের বিদ্যালয়ে পদায়ন করা হয়নি। এতে তারা আর্থিক, সামাজিক ও মানসিক সংকটে পড়েছেন।তারা জানান, প্রায় ৯ লাখ প্রার্থীর মধ্য থেকে লিখিত, মৌখিক ও অন্যান্য ধাপ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত হলেও পাঁচ মাসেও যোগদান নিশ্চিত হয়নি। অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন, অনেকে বিকল্প কর্মসংস্থানের সুযোগও হারিয়েছেন।সংবাদ সম্মেলনে NSI রিপোর্ট সংযোজন নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর নতুন করে এই ধাপ যুক্ত হওয়ায় প্রক্রিয়ায় অযথা বিলম্ব হচ্ছে।এছাড়া, প্রশিক্ষণ বিষয়ে তারা জানান, তারা প্রশিক্ষণের বিরোধী নন; তবে আগে বিদ্যালয়ে পদায়ন ও পরে প্রশিক্ষণ সম্পন্ন করার দাবি জানান। আয়োজকেরা দ্রুত পদায়ন, NSI রিপোর্টের স্বচ্ছ ব্যাখ্যা এবং নিয়োগ কার্যক্রমের নির্দিষ্ট সময়সীমাসহ রোডম্যাপ প্রকাশের আহ্বান জানান।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ প্রেসক্লাবে তীব্র দাবি