যোগ্যদের হাতেই ভাতা পৌঁছাবে: সরকারের নতুন উদ্যোগ
সরকারি ভাতা সঠিক ও যোগ্য মানুষের কাছে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে প্রদত্ত সব ভাতার ক্ষেত্রে যোগ্য উপকারভোগীদের নতুন করে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।তিনি আরও জানান, ‘জি-টু-পি’ (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতির আওতায় দল-মত নির্বিশেষে প্রকৃত প্রয়োজন ও যোগ্যতার ভিত্তিতে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
সরকারি ভাতার সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছেই পৌঁছায়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।