রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

মানিকগঞ্জে ৫০ বস্তা সরকারি চাল আত্মসাৎ, দুই ইউপি সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দুস্থ ও দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৫০ বস্তা সরকারি চাল আত্মসাতের অভিযোগে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৪ মে) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গ্রেপ্তার হওয়া দুজন হলেন ধামশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আয়নাল হক এবং ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মানিয়ার।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ধামশ্বর ইউনিয়নের ১ হাজার ৭৮৮ জন উপকারভোগীর জন্য ১৭ দশমিক ৮৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই দুই ইউপি সদস্য স্থানীয় কিছু চাল ব্যবসায়ীর সহযোগিতায় ৫০ কেজি ওজনের ৫০ বস্তা চাল আত্মসাতের উদ্দেশ্যে গোপনে মজুত করেন।পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে প্রশাসন রাথুরা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে সরকারি হেফাজতে নেয়।বাড়ির মালিক জাহানারা বেগম জানান, অভিযুক্তরা সাময়িকভাবে চালগুলো তার বাড়িতে রেখেছিলেন এবং পরে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন।অ্যাডভোকেট ইদ্রিস আলী বলেন, সরকারি চাল ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।নাহিয়ান নুরেন জানান, অভিযোগের ভিত্তিতে দুই ইউপি সদস্যকে আটক করে নিয়মিত মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। এদিকে স্বপন কুমার বলেন, বিশেষ ক্ষমতা আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

মানিকগঞ্জে ৫০ বস্তা সরকারি চাল আত্মসাৎ, দুই ইউপি সদস্য গ্রেপ্তার