মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সুনামগঞ্জে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে সুনামগঞ্জে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।সুনামগঞ্জ জেলা, বাংলাদেশ সদর উপজেলার মল্লিকপুরে মল্লিকপুর হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘের উদ্যোগে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।সভায় সভাপতিত্ব করেন মল্লিকপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল মতিন এবং সঞ্চালনা করেন হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘের সভাপতি সাব্বির আহমদ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রতন শেখ। তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। তবে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা গড়ে তোলাও জরুরি।
তিনি আরও বলেন, যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে এবং মাদক সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: আবুল হোসেন। তিনি বলেন, তরুণদের রক্ষায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং পাড়া-মহল্লায় মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন করা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।