শুক্রবার, ২৯ মে ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে জাতীয় খেলোয়াড়দের সংবর্ধনা, ক্রীড়াঙ্গনে নতুন বার্তা

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক ও খেলোয়াড়দের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ক্রীড়াঙ্গন সৈয়দপুর আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাফেজ আব্দুল মুনতাকিম। তিনি বলেন, খেলাধুলা নিয়ে রাজনীতি নয়, বরং ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল গাফফার সাকলায়েন, অনূর্ধ্ব-১৯ দলের রবিউল হক রুবেল, রোহানুদ দৌলা বর্ষণ ও নূর আলম সাদ্দামসহ বিভিন্ন জাতীয় দলের খেলোয়াড় ও কোচরা।এছাড়াও জাতীয় ডিসএবল ক্রিকেট দলের মো. ইমরান গোপী, সাবেক জাতীয় ফুটবলার আবুল কালাম আজাদ, সেপাক টাকরো দলের কোচ ববিতা রানী রায়সহ আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে বক্তারা সৈয়দপুরের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ঐক্যবদ্ধ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সৈয়দপুরে জাতীয় খেলোয়াড়দের সংবর্ধনা, ক্রীড়াঙ্গনে নতুন বার্তা