বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. শহিদ আলম (৪১) ওরফে ‘ট্রান্সপোর্ট শহিদ’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার শহিদ আলম নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বলে জানা গেছে। তিনি উপজেলার ভরতকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নলছিটির জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নলছিটি থানায় মামলা নম্বর-৮-এ সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে শহিদ আলমকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার