শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে এসআইপি এ্যাবাকাসের আন্তর্জাতিক কালারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে সোসিয়েবল ইনটেলেকচুয়াল প্রোগ্রেস (এসআইপি) এ্যাবাকাসের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল মেগা কালারিং কম্পিটিশন’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে সপ্তম শ্রেণির প্রায় সাড়ে ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছবি রং করা এবং তৃতীয় থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিজস্ব ছবি আঁকা ও রং করার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আয়োজকরা জানান, প্রতিযোগিতায় প্রথম ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে এবং অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে।একই সময়ে কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার হলরুমে অভিভাবকদের নিয়ে এ্যাবাকাস শিক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইপি এ্যাবাকাসের চেয়ারম্যান অধ্যাপক রাশেদুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ট্রেইনার সাম্মী জামান ও সৈয়দপুর শাখার ম্যানেজিং ডিরেক্টর রাজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর শাখার পরিচালক আবুল কালাম আজাদ।এ সময় বক্তব্য রাখেন শাখার অন্যতম পরিচালক ও নুরুল হিকমা মডেল মাদরাসার অধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, পরিচালক ডা. সাজেদুল ইসলাম, তানভীর সরকার ও আবু সাইদ।অনুষ্ঠানে সৈয়দপুর শাখার কয়েকজন শিক্ষার্থী তাদের দুই মাসের অগ্রগতির ডেমো প্রদর্শন করে।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রাশেদুজ্জামান বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে টিকে থাকতে শিশুদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। প্রচলিত শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও সৃজনশীল চিন্তার বিকাশ জরুরি।তিনি বলেন, এ্যাবাকাস শিশুদের মননশীলতা, গণিত দক্ষতা, মনোযোগ ও সৃজনশীলতা বাড়াতে কার্যকর একটি শিক্ষা পদ্ধতি। খেলার ছলে শেখার মাধ্যমে এটি শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আয়োজকরা জানান, এসআইপি এ্যাবাকাস বর্তমানে সারাদেশে ৮টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। চলতি বছরের মধ্যে ২০টি শাখায় কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। সৈয়দপুর শাখা মাত্র দুই মাস আগে যাত্রা শুরু করেছে। আগামীকাল ও পরদিন শাখা কার্যালয়ে বিনামূল্যে ট্রায়াল ক্লাস অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীদের জন্য ভর্তি ও কোর্স সম্পর্কে বিশেষ সুযোগ ঘোষণা করা হয়েছে।

সৈয়দপুরে এসআইপি এ্যাবাকাসের আন্তর্জাতিক কালারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত