শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

আসামে বিভিন্ন সংস্থা ও সংগঠনের উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন

আসামের শিলচরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ছাত্র সংগঠন এআইডিএসও, মহিলা সংগঠন এআইএমএসএস, যুব সংগঠন এআইডিওয়াইও এবং কিশোর-কিশোরী সংগঠন কমসোমল যৌথভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।শুক্রবার (৯ মে) সকালে শিলচরের তারাপুর এলাকায় কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ।মাল্যদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিএসও’র কাছাড় জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, সহ-সভাপতি পল্লব ভট্টাচার্য ও আপন লাল দাস এবং জেলা সম্পাদক স্বপন চৌধুরী। এছাড়াও এআইডিওয়াইও’র পক্ষে কার্তিক সাহা এবং এআইএমএসএস’র পক্ষে খাদেজা বেগম লস্কর ও রিম্পি বাগতীসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আগে এআইডিএসও’র উদ্যোগে উকিলপট্টিস্থ জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়।এছাড়াও এআইডিএসও’র বিভিন্ন আঞ্চলিক কমিটির উদ্যোগে পৃথকভাবে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা বলেন, বর্তমান সময়েও রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আসামে বিভিন্ন সংস্থা ও সংগঠনের উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন