শনিবার, ২০ জুন ২০২৬
চেকপোস্ট

ভুরুঙ্গামারীতে জামায়াতের শিক্ষা শিবির, তৃণমূল নেতৃত্বকে দক্ষ করার আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুরুঙ্গামারী উপজেলা ও কচাকাটা শাখার যৌথ উদ্যোগে ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এক দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ জুন ২০২৬) ভুরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার হলরুমে আয়োজিত এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের বিপুল সংখ্যক দায়িত্বশীল অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মো. আজিজুর রহমান সরকার। তিনি বলেন, আদর্শ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য দক্ষ, সৎ এবং আদর্শবান নেতৃত্বের বিকাশ অপরিহার্য। এজন্য সংগঠনের কর্মীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে।তিনি ইসলামী আদর্শ ও মূল্যবোধ ধারণ করে সমাজের সব স্তরের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।শিক্ষা শিবিরে সংগঠনের সাংগঠনিক কাঠামো, দায়িত্ব পালনের কৌশল, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা, ইসলামী আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য এবং বর্তমান প্রেক্ষাপটে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং তাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়।বক্তারা বলেন, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলরাই সংগঠনের মূল চালিকাশক্তি। তাদের দক্ষতা, আন্তরিকতা ও ত্যাগের মাধ্যমে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।দিনব্যাপী শিক্ষা শিবিরে ভুরুঙ্গামারী উপজেলা ও কচাকাটা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন আমীর, সেক্রেটারি, ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এ শিক্ষা শিবির তাদের সাংগঠনিক দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা ও দিকনির্দেশনা দিয়েছে।

ভুরুঙ্গামারীতে জামায়াতের শিক্ষা শিবির, তৃণমূল নেতৃত্বকে দক্ষ করার আহ্বান