মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

সাধারণ শিক্ষার্থীদের জন্য ‘ফুল প্যাকেজ’ ছাত্রশিবির: সিবগাতুল্লাহ

সাধারণ শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রমকে ‘ফুল প্যাকেজ’ হিসেবে বর্ণনা করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিবগাতুল্লাহ বলেন, একজন শিক্ষার্থীকে আদর্শ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনা ছাত্রশিবিরের কার্যক্রমে রয়েছে বলে তারা মনে করেন।তার ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের লক্ষ্য একেক রকম কেউ উচ্চশিক্ষায় যেতে চান, কেউ গবেষণায় এগিয়ে যেতে চান, আবার কেউ উদ্যোক্তা হতে চান। এসব ক্ষেত্রে শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশে সংগঠনটি দিকনির্দেশনা দেয় বলে দাবি করেন তিনি।মেধাচর্চায় উৎসাহ দিতে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় এ-প্লাস পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট, বই ও উপহার দিয়ে সংবর্ধনা দেওয়ার কথাও তুলে ধরেন সিবগাতুল্লাহ। তিনি বলেন, শিবিরের লক্ষ্য সৎ ও দক্ষ মেধার বিকাশ ঘটানো, যাতে ভবিষ্যতে তারা দেশের দায়িত্ব নিতে পারে।অনুষ্ঠানে তিনি আরও দাবি করেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের তুলনায় ছাত্রশিবিরের শিক্ষার্থীবান্ধব ও সৃজনশীল কর্মসূচি আলাদা। ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং মেধাচর্চায় গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, ২০২৬ সেশনের জন্য সিবগাতুল্লাহ সিবগা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তাকে এ পদে মনোনীত করেন।

সাধারণ শিক্ষার্থীদের জন্য ‘ফুল প্যাকেজ’ ছাত্রশিবির: সিবগাতুল্লাহ