মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ইংরেজিতে ফেল, বিষপানে এসএসসি ছাত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষার ফলে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় বিষ পান করে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) দুপুরে ফল প্রকাশের পর এ ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীর নাম হালিমা খাতুন তরিকা (১৬)। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে এবং চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হালিমা জানতে পারেন, তিনি সব বিষয়ে উত্তীর্ণ হলেও ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন। এতে হতাশ হয়ে তিনি বিষ পান করেন।পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এসএসসির ফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার হতাশা থেকে বিষ পান করে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইংরেজিতে ফেল, বিষপানে এসএসসি ছাত্রীর মৃত্যু