বুধবার, ০১ জুলাই ২০২৬
চেকপোস্ট

হাবিপ্রবিতে সহকারী প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর হামলার জেরে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ৬৬, আজীবন বহিষ্কার ৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সহকারী প্রক্টর ও সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার ঘটনায় মোট ৬৬ জন শিক্ষার্থীর বিরুদ্ধে চার ক্যাটাগরিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সাময়িক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১ জুলাই (বুধবার) তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এই অফিস আদেশ জানানো হয়।​ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, কর্তব্য পালনরত অবস্থায় সহকারী প্রক্টর মো. মমিনুল ইসলামের ওপর সরাসরি হামলার অভিযোগে ৬ জন শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম হতে আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— এআইই বিভাগের মো. নাঈমুর রহমান (দুর্জয়) (আইডি: ২২০১৭৪৫), অর্থনীতি বিভাগের সাকির মাহমুদ (আইডি: ২২০১২৬৫), ইসিই বিভাগের মো. সৌরভ আহমেদ (আইডি: ২৩০২১২১), এফপিই বিভাগের মো. আসাদুজ্জামান সাগর (আইডি: ২২০৭০৪৬), ইংরেজি বিভাগের আসিফ হোসেন (আইডি: ২৩০৯০৩৭) এবং অ্যাকাউন্টিং বিভাগের তাসরিয়াফ ইসলাম প্রান্তিক (আইডি: ২২০০০১৩)।​অস্ত্র হাতে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের দায়ে ৪৬ জন শিক্ষার্থীকে ১ বছরের জন্য (২ সেমিস্টার) একাডেমিক ও হল হতে বহিষ্কার এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তারা ভবিষ্যতে আর কখনো হলের আবাসিকতা পাবেন না। এই তালিকায় রয়েছেন— অর্থনীতির মো. তৌহিদুল ইসলাম তুরাগ (২২০১২২৫), দুর্জয় চন্দ্র বর্মন (২০০৯২৭৪), মো. সজিব হোসেন (২২০১২৩০); সিএসই-র মো. শাওন প্রধান (২৩০২০৫০); গণিতের মো. মুরতাজিম বিল্লা মাধুর্য (২৩০৮২৮২), আবরার হাসিন আরেফি (২০০৮২৩২); গণিতের সোহেল রানা (২১০৮২৬০); ডিভিএম-এর তামিম ইকবাল (২১০৪০০২), মোহাম্মদ আসিফ (কাফি) (২০০৪০৯৩), এম. এইচ. জামান (২০০৪০৬১), ফাহাদ আল সাহাব প্রান্ত (২১০৪০২৪), মমিনুল ইসলাম (২০০৪০১১), মেহেদী হাসান (২০০৪০০৯); এগ্রিকালচারের মুঞ্জিন রোমান তুলন (২২০১২৫৩), তানজিম মোস্তাফিজ রিফাত (২২০১১২৪); পদার্থবিদ্যার মো. আরাফাত হোসেন (২৪০৮১২৩); সিভিলের এমদাদুল ফেরদৌস জিম (২৪০৭৩২৮); ফিশারিজের এস. এইচ. কে. মারুফ (২২০৬০৪০); পরিসংখ্যানের মো. জাফর সিদ্দিক জিসাদ (২৩০৮৩৬৬), মুরসালিন আহম্মেদ সিয়াম (২৩০৮৩৩৯), জগন্নাথ অধিকারী জিয়ন (২৪০৮৩৪৭), মো. রিফাতুল ইসলাম (২০০৮৩৫০); সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অঙ্কুর পাল (২২০৭৩০১), শাহাদাত হোসেন আনন্দ (২২০৭৩২৪), মুনতাকিস মামুন (২২০৭৩০৬), মেহেদি সুলতান সোহান (২১০৭৩৩৬); এফপিই-র ফরিয়াদ হোসেন (২০০৭০২০), ফয়সাল আহমেদ (২০০৭০৬৩), মো. আমির হামজা (২৩০৭০৬৭); এআইই-র মো. সাজেদুর রহমান (২৪০১১২৩), মো. সাত্তার মিয়া (২১০১১২৭), ইমন মাহাবুব ইমু (২১০১১৪০), রাহিমুল হোসেন রাহাত (২২০১১২২), মো. খাদেমুল বাসার (২২০১১৩০), মো. শায়খ ইমাম হাসান (২৪০১১২৮); অর্থনীতির মো. খায়রুল ইসলাম (২২০১২০৮), আশেক-ই-এলাহী অপু (২৩০১২৯০), এফ.এন. শাবীন সিদ্দিকী (২৩০১২৮৬), আখতারুজ্জামান আরিফ (২০০৯২৬৭); এআইএস-এর আশেক-উদ-দৌলা নিলয় (২০০৩০৫১), সুজন মিয়া (২১০৩০২০); ইংরেজির শাশ্বত দাস বিবেক (২৪০৮০৪১), শফিকুল ইসলাম (২১০৯০৪৬); কৃষির মো. আব্দুল্লাহ আল মারুফ,  সমাজবিজ্ঞানের মেহেরাাব হোসেন মুসা (২০০৯৪৪১); এবং রসায়নের ফজলে রাব্বী ।​ক্যাম্পাসে অস্ত্র নিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপরাধে ৬ জন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য (১ সেমিস্টার) একাডেমিক ও হল হতে বহিষ্কার এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা হলেন রসায়নের সারোয়ার হোসেন শাওন (২১০৮০৬৯) ও মো. ইমরান হাসান,  এফপিই-র মো. আউয়াল মিয়া মার্কেটিংয়ের মো. আসাদুজ্জামান নূর , রিফাত হোসেন (অভিরাজ) এবং মিজানুর রহমান ।​এছাড়া উচ্ছৃঙ্খল আচরণের জন্য ৮ জন শিক্ষার্থীকে হল হতে ৬ মাসের জন্য বহিষ্কার, লিখিত সতর্কীকরণ এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই তালিকায় আছেন এআইই-র মো. মাহফুজুর রহমান মাহিন, আর্কিটেকচারের নাজমুল সাকিব, এফপিই-র আল আমিন, রসায়নের নাহিদ হাসান খোকন ও নীলকণ্ঠ রায়  ম্যানেজমেন্টের মো. মাহবুবুল আলম, মার্কেটিংয়ের নাঈম সরকার এবং ফিশারিজের মো. শাহ আলম। ​বহিষ্কাররাদেশ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এ শাস্তির সুপারিশ করা হয়েছে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছে।

হাবিপ্রবিতে সহকারী প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর হামলার জেরে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ৬৬, আজীবন বহিষ্কার ৬