বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের, আবেদন ও ভ্রমণের নিয়ম জেনে নিন

দেশের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবন পরিদর্শনের সুযোগ। বঙ্গভবনের ঐতিহাসিক, সাংবিধানিক ও রাষ্ট্রীয় গুরুত্ব সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দিতেই এ উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।এ লক্ষ্যে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। সম্প্রতি এ নীতিমালা অনুসরণ করে শিক্ষার্থীদের বঙ্গভবন ভ্রমণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত নির্দেশনায় সারাদেশের মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের বিষয়টি জানানো হয়েছে। এতে বঙ্গভবন পরিদর্শনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণের অনুরোধ করা হয়।বঙ্গভবন ভ্রমণে যা যা দেখতে পারবে শিক্ষার্থীরানীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা মোট ১ ঘণ্টা ৩০ মিনিট বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। এ সময়ের মধ্যে থাকছে- বঙ্গভবনে প্রবেশ ও পরিচিতিমূলক কার্যক্রম।- বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রমবিষয়ক ভিডিও প্রদর্শনী।- তোশাখানা জাদুঘর পরিদর্শন।- বঙ্গভবনের মূল ভবনের সামনে ফটো সেশন।- এয়ার রেইড সেল্টার পরিদর্শন।- হরিণ পার্ক ঘুরে দেখা।শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য যেসব নিয়মনীতিমালায় ভ্রমণকারী দলের সদস্যসংখ্যা ও পোশাকের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবে।- শিক্ষার্থীদের সঙ্গে তিন থেকে চারজন শিক্ষক প্রতিনিধি থাকতে পারবেন।- প্রত্যেক শিক্ষার্থীকে নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরতে হবে।- নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশ করতে হবে।কেন এই উদ্যোগ?বঙ্গভবন দেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর ইতিহাস, ঐতিহ্য এবং রাষ্ট্র পরিচালনায় ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের সরাসরি জানার সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরেও দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের, আবেদন ও ভ্রমণের নিয়ম জেনে নিন