মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থী পাচ্ছে প্রধানমন্ত্রীর ট্যাব উপহার

চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব (ট্যাবলেট কম্পিউটার) উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়াতে প্রধানমন্ত্রী নিজেই ১ লাখ ১৬ হাজার ট্যাব দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। এটি শিক্ষার্থীদের জন্য একটি চমকপ্রদ উদ্যোগ।তিনি আরও জানান, দেশের প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের শিক্ষায় উৎসাহ বাড়াতেও বিশেষ উপহারের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শিগগিরই ঘোষণা দেবেন বলেও জানান তিনি।এ সময় শিক্ষক নিয়োগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কিছু জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ, পরীক্ষার আয়োজন এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, শিক্ষা খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা বাজেট বাড়ানোর পরিকল্পনা রয়েছে এবং দেশের উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ আরও বৃদ্ধি করা হবে।

জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থী পাচ্ছে প্রধানমন্ত্রীর ট্যাব উপহার