বুধবার, ১৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং এ বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। এতে ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। পরে তার আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা পর্যবেক্ষণের জন্য তারা আপাতত ২৪ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত রেখেছেন। তবে এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না এলে বুধবার পরীক্ষা শেষে দুপুর থেকে পুনরায় আন্দোলনে নামার ঘোষণা দেন তারা। শিক্ষার্থীদের প্রধান দাবি, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং এ বিষয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ