রোববার, ০৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

দিরাইয়ে সাবেক মেয়র বুলবুলের অর্থায়নে শাহী ঈদগাহ সংস্কার

সুনামগঞ্জের দিরাই পৌরসভার পশ্চিম চন্ডিপুর ২ নম্বর ওয়ার্ডের শাহী ঈদগাহের সংস্কার ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। ঈদগাহ কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক মেয়র ও লন্ডনপ্রবাসী আজিজুর রহমান বুলবুলের নিজস্ব অর্থায়নে ঈদগাহ মাঠে বিট বালু ভরাট করা হয়েছে। এ কাজে ব্যয় হয়েছে ৪ লাখ ৭০ হাজার টাকা।স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম চন্ডিপুর ২ নম্বর ওয়ার্ডের শাহী ঈদগাহ মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কারের প্রয়োজন ছিল। বিষয়টি জানিয়ে ঈদগাহ কমিটির দায়িত্বশীলরা সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুলের সঙ্গে যোগাযোগ করেন।ঈদগাহ কমিটির পক্ষ থেকে ছাঁদ উদ্দিন, মাওলানা শরিফ উদ্দিন, মোসাহিদ মিয়া, নুরুল হক মিয়া ও আফাজ উদ্দিনসহ অন্যরা বিষয়টি উপস্থাপন করলে তিনি দ্রুত উদ্যোগ নেন।পৌরবাসীর কল্যাণ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে তিনি নিজস্ব তহবিল থেকে ৪ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দিয়ে ঈদগাহ মাঠে বালু ভরাটের কাজ সম্পন্ন করার ব্যবস্থা করেন।ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল প্রবাসে অবস্থান করলেও এলাকার উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রয়োজনে নিয়মিত সহযোগিতা করে আসছেন। তাঁর অর্থায়নে ঈদগাহ মাঠের দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় এলাকাবাসী ও ঈদগাহ কমিটির পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

দিরাইয়ে সাবেক মেয়র বুলবুলের অর্থায়নে শাহী ঈদগাহ সংস্কার