বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

শাহ আলীতে ছাত্রদলের নতুন কমিটি, ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা মহানগর পশ্চিমের আওতাধীন শাহ আলী থানার অন্তর্ভুক্ত ৯৩ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।শনিবার (২ এপ্রিল) শাহ আলী থানা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির হোসেন সজিব ও সদস্য সচিব তানজিব আলামিন আহনাফ স্বাক্ষরিত ১৫ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শান্ত ইসলামকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান।দীর্ঘদিন পর কমিটি অনুমোদন হওয়ায় এলাকায় ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আহ্বায়ক শান্ত ইসলাম ও সদস্য সচিব হাবিবুর রহমান।প্রতিক্রিয়ায় আহ্বায়ক শান্ত ইসলাম বলেন, সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। তিনি জানান, বিগত বছরগুলোতে ছাত্রদল কেন্দ্রীয় নির্দেশনায় রাজপথে সক্রিয় ছিল এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রেখেছে।তিনি আরও বলেন, সিনিয়র নেতৃবৃন্দের আস্থা অর্জন করে কমিটির অনুমোদন পাওয়া তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম জোরদার করতে কাজ করবেন বলে তিনি জানান। এ সময় তিনি সকলের দোয়া ও ভালোবাসা কামনা করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শকে ধারণ করে তারেক রহমান-এর নেতৃত্বকে শক্তিশালী করাই ছাত্রদলের লক্ষ্য। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শাহ আলীতে ছাত্রদলের নতুন কমিটি, ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা