বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধন করা হয়েছে।টুর্নামেন্টটির আয়োজন করেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদুল ইসলাম হিরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।এ সময় জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। তিনি তরুণদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।উদ্বোধনী ম্যাচে পাইককান্দি বেঙ্গল টাইগার এবং পৌরসভা একাদশ মুখোমুখি হয়। খেলা দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি জোরদার এবং সামাজিক সচেতনতা গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

গোপালগঞ্জে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন