হাদি হত্যা মামলায় বাদী নিয়ে প্রশ্ন তুললেন বোন মাসুমা, সামাজিক মাধ্যমে বিতর্ক
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের কেন শরিফ ওসমান হাদি হত্যা মামলার বাদী হয়েছেন এ প্রশ্ন তুলেছেন নিহত হাদির বোন মাসুমা হাদি।শুক্রবার (৫ জুন) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, মামলার বাদী নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও মিথ্যাচার চলছে।তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সরাসরি হাসপাতালে উপস্থিত ছিলেন এবং পরিবারের ভেতরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন তোলা হচ্ছে।মাসুমা হাদি আরও বলেন, গুরুতর পরিস্থিতির মধ্যেই প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেই সময় পরিবার চিকিৎসা নিয়েই ব্যস্ত ছিল।তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন মন্তব্যকে ভিত্তিহীন উল্লেখ করে বলেন, না জেনে পরিবারের বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
হাদির চিকিৎসা, বিদেশে নেওয়ার উদ্যোগ এবং পরবর্তী সরকারি সহায়তা নিয়েও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন তার পোস্টে।