বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

আজ জাতীয় লেবুর শরবত দিবস, গরমে স্বস্তির উৎসব

গরমের দিনে এক গ্লাস লেবুর শরবত শুধু তৃষ্ণা মেটায় না, বরং এনে দেয় প্রশান্তির অনুভূতি। সেই লেবুর শরবত বা লেমনেড ঘিরেই বিশ্বজুড়ে পালিত হয় বিশেষ একটি দিন—‘জাতীয় লেমনেড ডে’।এ দিনটি উদযাপন করা হয় মূলত লেবুর শরবত পান এবং শিশুদের উদ্যোক্তা হওয়ার অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করার মাধ্যমে। বিভিন্ন দেশে এ উপলক্ষে লেমনেড স্টল বসিয়ে শিশুদের ছোট ব্যবসা, নেতৃত্ব ও অর্থ ব্যবস্থাপনার প্রাথমিক ধারণা দেওয়া হয়।এই দিবসের সূচনা করেন National Lemonade Day, যা ২০০৭ সালে লিসা ও মাইকেল হোলথাউস শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল শিশুদের হাতে-কলমে ব্যবসার শিক্ষা দেওয়া।লিসা হোলথাউসের শৈশবের একটি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এই উদ্যোগের জন্ম। ছোটবেলায় তিনি একটি পোষা কচ্ছপ কেনার ইচ্ছা পূরণে তার বাবার উৎসাহে লেমনেড স্টল বসিয়ে নিজেই টাকা উপার্জন করেছিলেন। সেই অভিজ্ঞতাই পরবর্তীতে এই দিবসের ভিত্তি হয়ে ওঠে।বর্তমানে বিশ্বজুড়ে প্রতি বছর আড়াই লাখেরও বেশি শিশু এই কার্যক্রমে অংশ নেয়। এতে তারা বাস্তব জীবনের ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়ায়।লেবুর শরবতের ইতিহাসও বেশ পুরোনো। ধারণা করা হয়, খ্রিস্টীয় প্রথম শতকে ভারত থেকে লেবুর উৎপত্তি হয়, যা পরে মধ্যপ্রাচ্য ও ইউরোপে ছড়িয়ে পড়ে। ১৩শ শতকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে লেবুর রস দিয়ে পানীয় তৈরির প্রচলন শুরু হয়, যা তখন ওষুধ হিসেবেও ব্যবহৃত হতো। পরবর্তীতে ১৭শ শতকে ইউরোপীয় বসতকারীরা লেমনেড আমেরিকায় নিয়ে আসেন। শিল্পবিপ্লবের সময় থেকে এটি শিশুদের ছোট ব্যবসা শেখানোর জনপ্রিয় মাধ্যম হিসেবে লেমনেড স্টল সংস্কৃতি গড়ে ওঠে।

আজ জাতীয় লেবুর শরবত দিবস, গরমে স্বস্তির উৎসব