শুক্রবার, ১৯ জুন ২০২৬
চেকপোস্ট

প্রচণ্ড গরমে এক গ্লাস লেবু পানি, স্বস্তির সঙ্গে মিলবে ৭ স্বাস্থ্য উপকারিতা

প্রচণ্ড গরমে সুস্থ থাকতে হলে শরীরের প্রতি বাড়তি যত্ন নেওয়া জরুরি। তীব্র দাবদাহে এক গ্লাস লেবু পানি এনে দিতে পারে তাৎক্ষণিক স্বস্তি, পাশাপাশি শরীরকে রাখতে পারে সতেজ ও কর্মক্ষম।বিশেষজ্ঞদের মতে, গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান বেরিয়ে যায়। লেবুতে থাকা পটাশিয়াম এই ঘাটতি পূরণে সহায়তা করে এবং শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।লেবুপানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ভূমিকা রাখে। এটি শরীরকে ভেতর থেকে শীতল রাখে, ফলে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।তীব্র রোদে ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। লেবুতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের সুরক্ষা এবং হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে।গরমের সময় অনেকেই প্রস্রাবে জ্বালাপোড়া বা সংক্রমণের সমস্যায় ভোগেন। লেবুপানি শরীরের পানির চাহিদা পূরণে সহায়তা করার পাশাপাশি মূত্রতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ভূমিকা রাখতে পারে।এছাড়া লেবুতে থাকা ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড খাদ্য থেকে আয়রন শোষণ বাড়ায়, যা রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক। নিয়মিত পরিমিত পরিমাণে লেবুপানি পান হৃদ্‌স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে।হজমশক্তি উন্নত করতেও লেবুপানি কার্যকর। এটি পিত্তরস নিঃসরণে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা কমাতে সাহায্য করে।তবে যাঁদের কিডনি, আলসার, গ্যাস্ট্রিক বা অন্যান্য জটিল স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাঁদের নিয়মিত লেবুপানি পান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

প্রচণ্ড গরমে এক গ্লাস লেবু পানি, স্বস্তির সঙ্গে মিলবে ৭ স্বাস্থ্য উপকারিতা