বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

রাজশাহীতে লিচুর দাম আকাশছোঁয়া, ১০০ লিচু ৬০০ টাকা!

মৌসুমের শুরুতেই রাজশাহীতে লিচুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। খরা, তীব্র তাপদাহ এবং কম উৎপাদনের কারণে বাজারে সরবরাহ কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।নগরীর তালাইমারী এলাকার দিনমজুর রহিম মিয়া পরিবারের জন্য লিচু কিনতে গিয়ে দামের কারণে হতাশ হয়ে ফিরে যান। তিনি বলেন, দিনে ৬০০ টাকা আয় করে ৫০০-৬০০ টাকার লিচু কেনা সম্ভব নয়। লিচু কিনলে সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ চালানো কঠিন হয়ে যাবে।শুধু রহিম মিয়াই নন, নিম্ন ও মধ্যম আয়ের অনেক মানুষ একই সমস্যায় পড়েছেন। শিরোইল এলাকার বাসিন্দা পারভেজ জানান, ১০০ লিচু কিনতে চাইলেও শেষ পর্যন্ত ৫০টি লিচু ২৫০ টাকায় কিনতে বাধ্য হয়েছেন।নগরীর সাহেব বাজারে দেখা গেছে, প্রতি পিস লিচু ৫ থেকে ৬ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে ১০০ লিচুর দাম দাঁড়াচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা, যা গত বছরের তুলনায় অনেক বেশি।বিক্রেতারা জানান, দীর্ঘদিন বৃষ্টির অভাব এবং তীব্র গরমে লিচুর উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক লিচু পরিপক্ব হওয়ার আগেই ফেটে যাচ্ছে, ফলে বাজারে বিক্রিযোগ্য ফলের পরিমাণ কমে গেছে। এতে করে পাইকারি বাজারেও সরবরাহ কম। কৃষি কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফল উৎপাদনে অনিশ্চয়তা বাড়ছে। তবে আরও ১৫-২০ দিনের মধ্যে নতুন লিচু বাজারে এলে দাম কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

রাজশাহীতে লিচুর দাম আকাশছোঁয়া, ১০০ লিচু ৬০০ টাকা!