সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

নাসিরনগরে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সরকারি কলেজসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যবসায়ী তার গুদামে কর্মরত কারিগরদের কাজ শেষে বিদায় দেওয়ার পর প্রস্রাব করতে গেলে সেখানে মুখে টেপ এবং হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের লাশ দেখতে পান। পরে তিনি স্থানীয় এক বাসিন্দাকে বিষয়টি জানান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার ও প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার তদন্তে অতিরিক্ত সিআইডি পুলিশকেও খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পুলিশের এক কর্মকর্তা।পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে কীভাবে এবং কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নাসিরনগরে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার