রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

চায়ে দুধ কেন মেশাল ব্রিটিশরা? জানুন চমকপ্রদ ইতিহাস

সকালের এক কাপ দুধ চা ছাড়া অনেকের দিনই শুরু হয় না। তবে এই জনপ্রিয় পানীয়টি কীভাবে তৈরি হলো—তা জানলে অবাক হতে হয়। চায়ে দুধ মেশানোর প্রচলন কেবল স্বাদের জন্য নয়, এর পেছনে আছে ইতিহাস, বাণিজ্যিক কৌশল এবং প্রযুক্তিগত বাস্তবতা।চায়ের আদি উৎস চা এর জন্ম চীন। হাজার বছর আগে সেখানে চা পান করা হতো শুধু গরম পানিতে পাতা ভিজিয়ে যা ছিল এক ধরনের ঔষধি পানীয়। তখন চায়ে দুধ বা চিনি মেশানোর কোনো প্রচলন ছিল না।১৭শ শতকে চা ইউরোপে পৌঁছানোর পর এটি ধীরে ধীরে অভিজাত পানীয় হিসেবে জনপ্রিয়তা পায়। ব্রিটিশ সমাজে তখন ব্যবহৃত হতো দামী চীনামাটির কাপ। কিন্তু সমস্যা ছিল, গরম চা সরাসরি কাপে ঢাললে অনেক সময় কাপ ফেটে যেত।এই সমস্যা সমাধানে ব্রিটিশরা আগে কাপের মধ্যে সামান্য দুধ ঢেলে তারপর গরম চা মেশাতে শুরু করে। এতে তাপমাত্রা কিছুটা কমে যেত এবং কাপও নিরাপদ থাকত। এভাবেই জন্ম নেয় দুধ চায়ের ধারণা।পরবর্তীতে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে চা বাণিজ্য সম্প্রসারণ করে। আসাম, দার্জিলিং ও সিলেটে গড়ে ওঠে চা বাগান। কিন্তু স্থানীয়দের মধ্যে চা জনপ্রিয় ছিল না।তাই ২০শ শতকে ব্রিটিশরা বাজার সম্প্রসারণের জন্য দুধ ও চিনি মেশানো চা প্রচার শুরু করে। রেলস্টেশন, বাজার ও জনসমাগমস্থলে সস্তায় এই চা বিক্রি করে তারা মানুষকে অভ্যস্ত করে তোলে।সময় গড়াতে ভারতীয় উপমহাদেশে চা হয়ে ওঠে আরও বৈচিত্র্যময়। দুধ চায়ের সঙ্গে যোগ হয় আদা, এলাচ ও বিভিন্ন মশলা। এভাবেই তৈরি হয় জনপ্রিয় মশলা চা, যা আজও দক্ষিণ এশিয়ার সংস্কৃতির অংশ। আজকের দুধ চা শুধু একটি পানীয় নয়, এটি ইতিহাসের এক দীর্ঘ যাত্রার ফল—যেখানে আছে চীনের ঐতিহ্য, ব্রিটিশ বাণিজ্য কৌশল এবং দক্ষিণ এশিয়ার স্বাদ ও সংস্কৃতির মিশ্রণ।

চায়ে দুধ কেন মেশাল ব্রিটিশরা? জানুন চমকপ্রদ ইতিহাস